হেদায়াত শুধু আল্লাহর হাতে। কিন্তু তিনি এটি দেন কিছু বিশেষ গুণের অধিকারীদেরই। আল্লাহ তাআলা স্বয়ং তাঁর প্রিয় নবী মুহাম্মদ (স.)-কে এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন- ‘আপনি যাকে ভালোবাসেন, তাকে হেদায়াত করতে পারবেন না; বরং আল্লাহই যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।’ (সুরা কাসাস: ৫৬)